সোমবার, 23 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ২৩ জুন ২০২৫ - ২:৫৩ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১৭০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিব্বির আহম্মেদ। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সরকার কৃষকের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই আমাদের লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার হোসেন। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, একজন কৃষক এক বিঘা জমিতে রোপণের জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৭০০ জন কৃষক এই সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম খান, এশিয়ান টিভির প্রতিনিধি মো. শফি, চ্যানেল এস-এর সাংবাদিক আ. সালাম, মাই টিভির সাংবাদিক লিংকন এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘নয়া খবর’-এর সম্পাদক হৃদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও মো. আ. আলিমসহ একাধিক সুবিধাভোগী কৃষক। প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের সরকারি সহায়তা কৃষিতে আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, “এই প্রণোদনা কৃষকদের জন্য সময়োপযোগী এবং কার্যকর উদ্যোগ।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক বহিষ্কারের ঘটনায় পক্ষপাত মূলক তদন্তের অভিযোগ শেকৃবি ছাত্রদলের

পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগেশ্বরীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

শীতকালীন ছুটি শেষে আজ খুলছে ববি

কাজীপুরে বিএনপিতে কন্ঠশিল্পী কনকচাঁপাকে নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

তাঁতেরকাঠীতে বেপরোয়া কিশোর গ্যাং

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা

‘আমাদের দেশে ফসল উৎপাদনে সার ব্যবহারের প্রবণতা বেশি’ – বাকৃবির কৃষি অনুষদের ডিন