মঙ্গলবার, 24 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ - ৭:২৯ অপরাহ্ন

কিছু জটিলতা থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ইরানে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। দেশটির বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা একে ‘বিজয়’ আখ্যা দিয়ে বলছেন, এ ঘটনায় ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির ‘শিং ভেঙে দিয়েছে’। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, “এই বিজয় অর্থ হলো—ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্য ভেঙে দিয়েছে এবং তাদেরকে আমাদের শক্তিমত্তা দেখিয়েছে।”

ইরানের পার্লামেন্ট স্পিকারের শীর্ষ সহযোগী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের ঘনিষ্ঠ সহকারী মাহদী মোহাম্মদী এই যুদ্ধবিরতিকে আখ্যা দিয়েছেন “একটি গুরুত্বপূর্ণ, ইতিহাস সৃষ্টিকারী বিজয়” হিসেবে। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি লেখেন, “একটি নতুন যুগ শুরু হয়েছে।”

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, “অন্যদের বোঝা উচিত, কেউ আমাদের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে পারবে না। আমাদের যে সক্ষমতা রয়েছে তা বিবেচনায় নিয়ে বলা যায়—এই শিল্পকে অবশ্যই টিকে থাকতে হবে, এবং এটি বন্ধ করা হবে না।”

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ে এবং ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি উচ্চারিত হয়। তবে শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে জোর আলোচনা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সাধারণ সম্পাদক শামীম

পোরশার আম বাগানে উকুন পোকার আক্রমণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেই তদারকি

যশোরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

সারাদেশে নারী শিশু নির্যাতন ও রমজানে জিনিসপত্রের দাম কমানোর দাবি বাসদের

ছাত্রশিবিরে কেউ পদ চাইলে সে অটো মাইনাস, শিবির সভাপতি

পাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের ইফতার মাহফিল

পাবিপ্রবির চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্র কল্যাণ সমিতির বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের ফাতেমা, বাঁচার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, প্রয়োজন উন্নত চিকিৎসা

পিসিবিকে বিদায় বললেন ইউসুফ

মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় এগিয়ে এলো শিবির, ছাত্রদল, বাগছাস ও বৈছাআ