বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অফিশিয়াল লোগো উন্মোচন করলো জাবিপ্রবি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) নতুন লোগো উন্মোচচিত হয়েছে এবং পরবর্তীতে সকল দাপ্তরিক কাজে এ লোগো ব্যাবহারের নির্দেশ প্রদান করা হয়েছে। 

 

২৫ জুন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধক্রমে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশে স্মারক নং: ৩৭.০১.০০৪৪.০৫৫.৯৯.০০৩.২৫.৫৬৮ মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।

 

লোগোর ব্যাখ্যা ( বামদিক থেকে)

সর্ববামে উপরে সবুজের ভিতরে ডিএনএ এবং স্ক্রুর অর্ধেক। যার ভিতরে একটা কলসি যা জামালপুরের একটা শিল্প (এটা দিয়ে নকশিকাঁথাকেও প্রতীকীকরণ করা হয়েছে) এর ভিতরে Modern Physics (i.e Quantum Physics) এর জনপ্রিয় প্রতীক ব্যবহার করা হয়েছে। 

এখানে সবুজের ভিতরে লাল ব্যবহার করা হয়েছে ,যেটা দিয়ে বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করে।

 

সর্ব ডানের উপরের ছবিতে সোনালী কালারের উপরে কলম দিয়ে খাতায় লিখা এবং কলমের উপরে একটা হ্যাট যা গ্রেজুয়েটদের দেয়া হয়। এটার সিম্বোলিক অর্থ হলো ” এই বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জনের পরে আমরা সোনালী নাগরিকে রুপ নিবো ৷ সোনালী কালার বাংলাদেশের সোনালী ফসলও নির্দেশ করে যা জামালপুরের মানুষের প্রধান পেশা। 

 

 মাঝবরাবর একটা RLC symbol দেয়া হয়েছে। যা দিয়ে মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টকে নির্দেশ করে। যার শাখায় আছে সিএসই, সিগন্যাল প্রসেসিং সহ আরো অনেক সাবজেক্ট। বলে রাখা ভালো মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হলো ৩টা যথা – ইইই, মেকানিকাল, সিভিল। 

 

এরপরে নিচের অংশে সবুজ কালারের উপরে কলকারখানা, গাছপালা ও কলকারখানা থেকে নির্গত সাদা ধোঁয়া নির্দেশ করে জামালপুরে কলকারখানার আধিক্য (প্রায় ৪৫টি ছিলো)। এছাড়াও কলকারখানা থেকে নির্গত সাদা ধোঁয়া, সবুজ কালার ও গাছপালা আমাদের সোস্যাল রেস্পন্সিবিলিটির কথা মনে করিয়ে দেয়। যেটিকে আন্তর্জাতিক অঙ্গনে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়।

 

 এরপরে ব্রম্মপুত্র নদ, যা জামালপুরকে হাইলাইট করে। নিচে সমুদ্রের গভীরে খনী নির্দেশ করে জামালপুরে যে গ্যাসের খনী পাওয়া গেছিলো তার সিম্বল হিসেবে এবং সত্যিকার অর্থেই সমুদ্রের গভীরে খনীই পাওয়া যায়। 

 

সর্বপরি, পুরো শেইফ টা হলো বিশ্বের টপ ৫০টি বিশ্ববিদ্যালয়কে অনুসন্ধান করে বানানো। যে কালারগুলো ব্যবহার  করা হয়েছে সেগুলোর স্বীকৃত কালার কোড দিয়ে করা হয়েছে।

 

 প্রায় ৮০টি সেম্পল থেকে এই লোগোটি সিলেক্ট করা হয়েছে। এবং  স্বীকৃতি লোগো ডিজাইনার দিয়ে এই কাজ করানো হয়েছে।

 

উল্লেখ্য গতবছর ৫ই আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং নতুন উন্মোচন এর উদ্যোগ গ্রহণ করা হয়।

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

কাজীপুরে বিএনপিতে কন্ঠশিল্পী কনকচাঁপাকে নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু ২১ মে

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

ডিম দিবস: বাকৃবির পশুপালন অনুষদের ৩৫০০ ডিম বিতরণ

রঙিন মুলার সম্ভাবনা: কৃষি গবেষণায় বাকৃবির নতুন মাইলফলক

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

যবিপ্রবিতে “রামাদান চেঞ্জ মাই এভরিথিং” প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

নাসিরনগরের রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেফতার