শুক্রবার, 27 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে মহরমের তাৎপর্য ও আশুরার শোককে গভীর শ্রদ্ধার স্মরণ করে মানববন্ধন কর্মসূচি পালিত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শুক্রবার, ২৭ জুন ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

আরবি বছরের প্রথম মাস মহরমের তাৎপর্য ও আশুরার গুরুত্ব এবং শোকের মাসকে গভীর শ্রদ্ধার স্মরণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে গণসচেতনতা তৈরীর লক্ষ্যে আলে রাসূল পাবলিকেশন্সের উদ্যোগে প্রেসক্লাব চত্বরের এ মানব বন্ধন অনুষ্ঠানটি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী (সা:)—এর নাতি ইমাম হুসাইন ও তাঁর অসহায় পরিবার এবং সঙ্গী, সাথীদের নির্মম ও হৃদয় বিদারক শাহাদাতের মাস এ মহররম মাস। তাই শুরুতে আরবী নতুন বছরে আশেকানে রাসূল (সা.) অশ্রম্নসিক্ত শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আগামী  ১০মহররম জান্নাতী যুবকদের সর্দার, আত্মোৎসর্গীত মহাপুরুষ ইমাম হুসাইন ইবনে আলী (সালামুল্লাহি আলাইহিমা)-এর শাহাদাতের দিন তথা আশুরা।মুমিনদের আত্ম পরিচয় খুঁজে পাওয়ার এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের মধ্যে। যতদিন এ মহান ইমামের মহান আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালবাসা থাকবে, আর জিহ্বায় থাকবে তার সাহসী প্রকাশ, ততদিন এ রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত ও চিরন্তন থাকবে, পৌঁছে যাবে পরবর্তী বংশধরদের কাছে।

রাসূল পাবলিকেশন্সের কমকর্তা শাহবাজ আহম্মেদের পরিচালনায় মানব বন্ধনে অংশগ্রহণ করেন, দানবীর হাজী মুহাম্মদ মহসিন ইমাম বারগাহে্র খতিব মাওলানা ইকবাল হোসেন, পেশ ইমাম মাওলানা কামারুজ্জামান আবির, আলহাজ্ব মোস্তফা খান ফিরোজ, আতাহার হোসাইন, মনিরুজ্জামান জনি, এহতেশামুল হক প্রতীক, শাহনূল হক, ইকরার হোসাইন লিটন প্রমূখ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

না.গঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযান: আ.লীগ নেতাসহ ৩৫ জন গ্রেপ্তার

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

পোরশায় বালিয়াচান্দা মাদ্রাসা উন্নয়নে ৫টি গাছ বিক্রয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে

নড়াইল পৌরসভার ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো

চলতি হজে সৌদি আরবে ৩৬ বাংলাদেশির মৃত্যু

ববিতে শরীয়তপুর জেলা সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠান

চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৫: গবেষণায় দীপ্তির নতুন আলো