সোমবার, 30 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ৩০ জুন ২০২৫ - ৪:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হলো “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” শীর্ষক একদিনব্যাপী পার্টনার কংগ্রেস। সোমবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, এবং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় কৃষক প্রতিনিধি ওমর আলী, দুলাল মিয়া, এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

বক্তারা বলেন, কৃষির উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন সম্ভব। PARTNER প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পরামর্শ প্রদান করা হয়।

এ কংগ্রেস নাগেশ্বরী উপজেলার কৃষি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে নতুন দিক উন্মোচনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর মৃত্যু 

ইবিতে স্বাধীনতা বিরোধীর নামে আবাসিক হলের নামকরণের নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পোরশায় আওয়ামীলীগ নেতা সুদেব আটক

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত