শুক্রবার, 4 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হত্যা না দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৪ জুলাই ২০২৫ - ৮:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ভোরের দিকে কোনো যানবাহন চাপা দিয়ে চলে যেতে পারে। তবে মরদেহে যেভাবে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাতে এটি হত্যাকাণ্ডও হতে পারে।”

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

পাবিপ্রবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মসূচির ধীর গতি, বিচার প্রক্রিয়ায় হতাশ শিক্ষার্থীরা

ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবার

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭

প্রাচীন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাতের হানায় বাসদ (মার্কসবাদী)র প্রতিবাদ

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা