সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‎হাবিপ্রবি’তে ৪৪তম বিসিএস এর ফলাফল পুনর্মূল্যায়নসহ ৫ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ‎

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ১০:৫১ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪ তম বিসিএস এর ফলাফলকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।  সোমবার (৭-ই জুলাই) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।

‎এ সময় ৪৪ তম বিসিএস এর নানা অনিয়ম ও দূর্নীতির কথা উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, 

‎  আমরা জানি যে ২০২১ সালের প্রকাশিত ৪৪ তম বিসিএস, দীর্ঘ প্রায় ৪ বছরের এই বিজ্ঞাপনে যারা পূর্ব সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কখনোই ৪৪ তম বিসিএসে যোগদান করবেন না। তাই এই পদগুলো ফাঁকা থেকে যাবে।৪৪ তম বিসিএস এর চুড়ান্ত  ফলাফলে শতকরা ৬০% -৭০% রিপিটেড সুপারিশপ্রাপ্ত ক্যাডার। স্বাভাবিক ভাবেই তারা যোগদান করবেন না।যেহেতু এই রিপিটেড ক্যাডারগুলো যোগদান করবেন না,সেহেতু এই ক্যাডারপদগুলো ফাঁকা থেকে যাবে। 

‎আমরা দেখেছি বিগত ৩৮ তম বিসিএস থেকে ৪৩ তম বিসিএস পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কতগুলো পদ যুক্ত করা হয়।কিন্তু ৪৪ তম বিসিএসে কোনপদ যুক্ত করা হয় নি।আমরা যারা ৪৪তম বিসিএস চুড়ান্ত ফলাফলপ্রার্থী , আমরা দীর্ঘ ৪ বছর এর পেছনে লেগে ছিলাম।তাই আমাদের দাবি আমরা যেন কেউ ফেরত না যায়।

‎শিক্ষার্থীরা আরও বলেন,আমাদের দাবিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে , ৪৪ তম বিসিএস এর ফলাফল পুনর্মুল্যায়ন,রিপিটেড ক্যাডার প্রথা বাতিল,অধিযাচনকৃত পদ ৪৪ কে প্রদান,৪৫ তম থেকে ভাইভা ১০০ নম্বর,নন-ক্যাডার বিধি ২৩ বাতিল/সংশোধনী করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদগুলো যুক্ত করে অতিশীঘ্রই ৪৪ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করতে পিএসসি’র কাছে জোড় দাবি জানাচ্ছি আমরা। 

‎এ সময় কর্মসূচি’তে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী শ্লোগান  ও দাবিগুলো লিখে নিজ নিজ হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াইলে দুই ব্যক্তি খুন, আহত ৩০

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি লিখন, সম্পাদক ইসতিয়াক

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

ববিতে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শিত