শনিবার, 12 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

“মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে”স্লোগানে উত্তাল জাবিপ্রবি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১২ জুলাই ২০২৫ - ১২:৪৬ পূর্বাহ্ন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী ছাত্রসমাজের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সামনে থেকে মিছিল শুরু করে প্রশাসনিক ভবন ও প্রধান ফটক ঘুরে গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে স্লোগান দিতে দিতে পুনরায় মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ”, “মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে”, “জ্বালোরে জ্বালো আগুন জ্বালো” ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো ক্যাম্পাস এলাকা।

এ সময় গনিত বিভাগের শিক্ষার্থী আবু সায়েম বলেন, “একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হত্যার পরও লাশের ওপর নাচানাচি করেছে তারা। এমন পাশবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজ চুপ থাকতে পারে না। সারা বাংলাদেশে এই নির্মম ঘটনা সাক্ষী হয়েছে। যুবদল কর্তৃক এই যে নির্যাতন, নির্মমতা নৃশংসতা আমরা দেখতে চাই নি। আমরা চাইনা এই নতুন বাংলাদেশে কেউ নব্য ফ্যাসিস্ট রুপে আবার ফিরে আসুক।  জুলাই থেকে জুলাই আবার চলে এসেছে। আমরা দেখেছি তারা বারবার বহিষ্কার করেছে। তাদের দল বলেছে তারা এই দায় নেবে না এবং কোন কর্মী চাঁদাবাজি করলে সেটা দলের দায় না।  আমি বলতে চাই কেন বারবার চাঁদাবাজরা একই দলের পরিচয় বহন করে আসে? শুধু একটা দলের কর্মীরাই কেন চাঁদাবাজ হয়ে আসে? এটা কি চাঁদাবাজের কারখানা না-কি? এখান থেকে শুধু চাঁদাবাজরাই বের হয়? ”

তিনি বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানইয়ে আরো বলেন যুবদল নেতা সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।

ব্যাবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইয়াছিনুল হাবিব বলেন ,”এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি মানবতা, সভ্যতা ও ন্যায়ের উপর বর্বর আঘাত। একটি রাজনৈতিক দলের পরিচয়ে কতিপয় সন্ত্রাসীর এমন পৈশাচিক কর্মকাণ্ড প্রমাণ করে, ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার কোথায় গিয়ে ঠেকেছে। একজন নিরীহ ব্যবসায়ীকে শুধু চাঁদা না দেওয়ায় নির্মমভাবে হত্যা করে, তার দেহের উপর নৃত্য করা—এটি সমাজের নৈতিক অধঃপতনের প্রতিচ্ছবি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি, যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক ছত্রছায়ায় এমন বর্বরতা চালাতে সাহস না পায়।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তৌসিফ বলেন,” আজ মিডফোর্ডের সামনে যে ঘটনা ঘটেছে তা মানবতার জন্য কোন মতেই কাম্য নয়। চাঁদাবাজরা যে দলের যে  মতেরই হোক তা সবসময় শাস্তিযোগ্য। তাই অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।”

প্রতিবাদী শিক্ষার্থীরা অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ার করে বলেন, “মজলুম যদি জালিম হয়, তাহলে ছাত্রসমাজ রুখে দাঁড়াবে।”এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী মিছিলে অংশ নেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাকৃবিতে শিশুদের চিত্রাঙ্কন ও নারীদের রেসিপি প্রতিযোগিতা

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে ফাহিম-নাবিলা

ময়মনসিংহের তারাকন্দা উপজেলার বিএনপির কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে মানববন্ধন

বাকৃবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

পাবিপ্রবিতে সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জয়, সম্পাদক উজ্জ্বল

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ।। প্রতিবাদে ঝাড়ু  মিছিল

রূপগঞ্জে উলামা কনফারেন্স অনুষ্ঠিত 

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার