বুধবার, 16 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবির পিইএসএস ক্লাবের নতুন সভাপতি তুষার আহমেদ সম্পাদক রহমত আলী

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৬ জুলাই ২০২৫ - ৬:২৪ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) ক্লাবের ভোটগ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী  তুষার আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ: রহমত আলী।

মঙ্গলবার (১৫ জুলাই) পিইএসএস বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি  রায়হান আহম্মদ সহ নির্বাচিত ১০ জন সদস্যরা হলেন এস.এম. আর্শিনুল বাহার, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আইভি আক্তার অরিন, মোঃ শাওন হোসেন, সিমান্ত বিশ্বাস, মোঃ আবু কাশেম, নিলয় বিশ্বাস, শ্রেয়া ভৌমিক জৈতা, কাজী মাজিদুর রহমান(আহাদ), মোঃ শফিকুল ইসলাম ।

কমিটির নেতারা ক্লাবের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।বিভাগের শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ক্লাবকে আরও কার্যকর ও গতিশীলভাবে পরিচালনা করবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া ক্লাবটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সহযোগী প্রফেসর ড.মোঃ হামিদুর রহমান। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

কোরবানির হাটে গরু সুস্থ না কৃত্রিম মোটা তা চেনার উপায় জানুন

রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত, ছয়টি সম্ভাব্য আসন বন্টন

বরিশালে চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল চাই: চিকিৎসা বঞ্চিত দক্ষিণাঞ্চলের এখনই সময়

গেজেটকে হাতিয়ার বানিয়ে নগর ভবন দখলের রাজনীতি, নিরব সরকার

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ