বুধবার, 16 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৬ জুলাই ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ই জুলাই) রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে আবার মান্নান হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা “মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ”, “ইনকিলাব জিন্দাবাদ,” “ছাত্রলীগের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও,” “গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই,” সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

পবিপ্রবির ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার

৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত

পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

কর্মসূচির ধীর গতি, বিচার প্রক্রিয়ায় হতাশ শিক্ষার্থীরা

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে ফেইসবুকে ভাইরাল!

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী