বৃহস্পতিবার, 17 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও না— মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ - ১১:৫২ পূর্বাহ্ন

মো:জিসান রহমান,‎মাভাবিপ্রবি প্রতিনিধি

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবকাঠামোগত সংকট নিয়ে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন।
‎আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল কয়েক ঘন্টার জন্য জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ছিলেন জুলাই অভ্যূথানে শহীদ মারুফের মা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমার সহকর্মী অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ। এই অনুষ্ঠানে আমার যাওয়া এবং যাওয়ার পর সার্বক্ষণিকভাবে যিনি আমার দেখভাল করেছেন তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় ছাত্রসম বন্ধু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফজলুল করিম। ওর সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাসহ অনেক বিষয়েই চাঁটার অনেক মিল। 
‎যাওয়া মাত্রই প্রথমে আমাকে একটু ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হলো। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের জায়গার পরিমান একটু কম মনে হলো। তবে সবচেয়ে বেশি স্ট্রাইকিং যেটা লেগেছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার তেমন বড় মাঠ, জিমনাসিয়াম ও কোন অডিওটেরিয়াম নাই।  বড় অডিওটেরিয়াম না থাকার কারণে খুবই ছোট একটি রুমে আলোচ্য অনুষ্ঠানটি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বড় মাঠ, জিমনাসিয়াম ও অডিওটেরিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। গত ১৫ বছরেরও বেশি পুরোনো একটি বিশ্ববিদ্যালয়ে কেন এই সুযোগগুও নাই দেখে আশ্চর্য হয়েছি। এই বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষে দৃষ্টি করছি। আশা করছি অনতিবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 
‎পোস্টের শেষে তিনি অনুষ্ঠান আয়োজকদের আন্তরিকতা, ভালোবাসা ও আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে আল রাজী স্পিনিং মিলে আগুন

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জাবিপ্রবিতে কমিটি প্রকাশ হতেই ছাত্রদল আহ্বায়ক কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হুমকির অভিযোগ

খানসামায় দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সংস্কার ছাড়া বিপ্লবের সফলতা টিকবে না:এটিএম আজহার

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

সার্বভৌমত্ব রক্ষায় সঠিক নেতৃত্বের আহ্বান ভিপি নুরের