বৃহস্পতিবার, 17 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ - ৮:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। ১৭ জুলাই ২০২৫ বিকেলে কাঁচপুর পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বালুর মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

মিছিলের পূর্বে কাঁচপুরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মো. মমিনুল হক সরকার। জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান সমাবেশ পরিচালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমিনুল হক সরকার বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে গোপালগঞ্জে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রভাব বিদ্যমান। তাদের চিহ্নিত করে অপসারণ না করলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে না।

জামায়াতে ইসলামীর প্রতীকে ভোট দিলে দেশে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হুসাইন ভূঁইয়া, আড়াইহাজার আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা এবং জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মো. মুন্না উপস্থিত ছিলেন। এছাড়া বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার আমির, থানা আমির, সেক্রেটারি, দায়িত্বশীল, কর্মী ও সমর্থকবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে ফেয়ারওয়েল এবং রসায়ন নাইট অনুষ্ঠিত

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

পবিপ্রবিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু

বাকৃবিতে বিজয় দিবসের বর্ণিল আয়োজন

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

ইবিতে আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের আবৃত্তি অনুষ্ঠান

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ

ভালুকায় চুরি-ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও মিলছে না প্রতিকার