সোমবার, 21 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ২১ জুলাই ২০২৫ - ১২:২৭ পূর্বাহ্ন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রুয়েট ছাত্র ছাত্রীদের তিনদিন দাবিতে বিক্ষোভ হয়েছে । ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী- নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় নগরীর হেতেমখাঁ এলাকায় এ কর্মসূচী পালনকালে তারা নেসকো কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না। এ সময় তারা তিনদফা দাবি তুলে ধরেন। তাদের তিন দফা দাবি হলো- ১. Assistant Engineer (AE) – ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না। ২. Sub-Assistant Engineer (SAE) – ৮ম গ্রেড পদে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে। ৩. বর্তমানে নেসকোতে AE পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একইসঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পূর্ণোদ্যমে চলছে ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের আয়োজন

বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন আওয়ামী লী​গের ফখরুল আনোয়ার

রাবিতে স্থগিতকৃত প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ

জাবিপ্রবিতে উৎসবমুখর মিলনমেলায় খুলনা বিভাগের শিক্ষার্থীরা