বুধবার, 20 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় প্রতিবাদ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ২০ নভেম্বর ২০২৪ - ৪:৫৬ অপরাহ্ন

সিলেটের কুলাউড়া স্টেশনে “জয়ন্তিকা এক্সপ্রেস” ট্রেনের টিটিই মোশাররফ আলি কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. ইমরান হোসেন ও  বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হেনস্তা ও সমন্বয়ক ট্যাগ দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে হেনস্তাকারী টিটিই মোশাররফ আলিকে চাকরি থেকে অব্যাহতি ও যথাযথ বিচারের দাবি তোলেন।

১৬ নভেম্বর সিলেটের কুলাউড়া স্টেশনে “জয়ন্তিকা এক্সপ্রেসের টিটিই মোশাররফ আলী কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. ইমরান হোসেনসহ ১৬ জন শিক্ষার্থীকে হয়রানি করে। এবং এই ঘটনা কয়েকটি গণমাধ্যম ভিত্তিহীন ও মানহানিকরভাবে উপস্থাপন করে। যা ভুক্তভোগি শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাহিদ আনসারি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মো. ইমরান হোসেন এবং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষাসফর কালে সিলেটের কুলাউড়া স্টেশনে “জয়ন্তিকা এক্সপ্রেসের”  টিটিই কর্তৃক হয়রানির ঘটনাকে বিকৃত করে কতিপয় গণমাধ্যম আমাদেরকে সমন্বয়ক ট্যাগ দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকরভাবে সংবাদ প্রকাশ করে।

যা আমাদের শিক্ষক, সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন ও তার সাথে উপস্থিত ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৬ জন শিক্ষার্থীকে ব্যক্তিগত ও সামাজিক দিক দিয়ে চরমভাবে হেয় প্রতিপন্ন করেছে। প্রকৃতপক্ষে, আমরা কখনোই নিজেদের সমন্বয়ক দাবি করিনি,বরং আমরা নিজেদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার শিক্ষক পরিচয় দিয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বিশাল সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে