বৃহস্পতিবার, 21 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবি ছাত্র শিবিরের নবীন বরণ উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহীদের পিতা

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ - ৩:১২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ উদ্বোধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিমের পিতা লোকমান হোসাইন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমির মিলনায়নে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯ শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

এসময় সংগঠনটির ইবি শাখা সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। অতিথি হিসেবে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বায়েটোকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর শাখার টিম সদস্য ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহাইল, কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রেজা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, চব্বিশের আন্দোলন প্রায় ২ হাজার শহীদ ও হাজারো শিক্ষার্থী-জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এই সফতলার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও স্বাধীনতা ভোগ করা। এই সফলতার জন্য প্রথম ত্যাগী আবু সাইদ। আমরা সকলেই এই আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন। যে শিবির করবে সৎ, দক্ষ, যোগ্য হবে। ছাত্রশিবির রাজনীতি চর্চা করে না। ছাত্রদের সাথে নিয়ে কাজ করতে চায়।

 

স্বাগত বক্তব্যে নবীনদের স্বাগত জানিয়ে ইবি শাখার সভাপতি এইচ এম আবু মুসা বলেন, ইসলামী ছাত্রশিবির নানান চড়াই উৎরাই ও প্রতিকূলতা পাড়ি দিয়েছে। এই সংগঠন ছাত্র অঙ্গনে বিপ্লব সংগঠনে সমর্থ হয়েছে। বাংলাদেশে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুস্থধারার রাজনীতি গঠন সহ বিভিন্ন আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা শিকার করেছে। এই ত্যাগ বৃথা যাবে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে গনধর্ষণ

যবিপ্রবিতে ‘অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক ন্যাশনাল সেমিনার

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

নেত্রকোণায় হোটেল শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবতে মানববন্ধন

যবিপ্রবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি