রবিবার, 24 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ - ১০:৩৩ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নিজ বিভাগের পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগের হাবিপ্রবি শাখার সহ-সভাপতি  ফুয়াদ। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাস থেকে নিরাপদে বাইরে বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন‌। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে পুলিশ তাকে কোতয়ালী থানায় নিয়ে যায়।

 

জানা যায়, ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী। রবিবার  (২৪ নভেম্বর) নিজ বিভাগের পরীক্ষা শেষে বিকালে ৪:৩০ টায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ফুয়াদ।

 

তবে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের মধ্যে বিরোধ দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাবিপ্রবিতে নেতৃত্ব দেয়া সুজন রানাকে বলতে দেখা যায়, সবাই ক্যাম্পাসে আসতে পারলে সে কেনো পারবে না। এর প্রতিবাদ করতে দেখা যায় অন্যান্যদের।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতা  ফুয়াদ শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেন। একই সাথে প্রশ্ন করেন কাদের ইন্ধনে এবং সহযোগিতায় আবাসিক হল গুলোতে অস্ত্র উঠানো হয়েছে?

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, আমার সবার সহাবস্থান চাই। নিরপরাধ কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা তাকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোরবানির হাটে গরু সুস্থ না কৃত্রিম মোটা তা চেনার উপায় জানুন

নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজ; শিক্ষার্থীদের ক্ষোভ

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

ডিআইইউ ইংরেজি বিভাগের ৫৩ সকাল ব্যাচের ইফতার মাহফিল

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

ক্লাসে ফেরার দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা বুটেক্স শিক্ষার্থীদের

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

কর্মসূচির ধীর গতি, বিচার প্রক্রিয়ায় হতাশ শিক্ষার্থীরা

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার