সোমবার, 25 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ - ৮:৩১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আম বাগানে অনুষ্ঠিত এ প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রতিটি বিভাগ, ল্যাবরেটরী স্কুল ও আইআইইআর এর শিক্ষা ও গবেষণার অগ্রগতির বিষয়ে প্রদর্শনী আয়োজন করা হয়। এতে মোট ৩৮ টি স্টল দেয়া হয়। প্রতিটি বিভাগ তাদের উদ্ভাবিত গবেষণাকর্ম, বই ও গবেষণা পত্র প্রদর্শন করেন। 

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের সকলের জন্য শুভকামনা। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আমরা যারা শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী আছি আমরা তোমাদের সেবার জন্য নিয়োজিত। এই ৪৬ তম দিবসে আমাদের এই অঙ্গীকার হওয়া উচিত। তাই আমি সকল বিভাগকে এখানে উপস্থিত করেছি। যাতে সবাই একসাথে হতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশার সারাইগাছি মোড়ে হিরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই শহীদদের স্মরণে বিজয় সরণিতে নির্মিত হচ্ছে ‘গণমিনার’

খুবিসাস এর সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম

জাবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি

রমজানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে রাবি সায়েন্স ক্লাবের অনলাইন সেমিনার অনুষ্ঠিত