বৃহস্পতিবার, 12 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ - ৫:০৩ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ‘ইসলামীক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব দারুন্নাজাতে’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলাম রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মইনুল হক। বিশেষ অতিথি ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাওসার মোহাম্মদ বাকী বিল্লাহ এবং দারুন্নাজাত কামিল মাদ্রাসার শিক্ষক ড. মোফাজ্জেল হোসাইন। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুমসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মইনুল হক বলেন, বিভিন্ন বিষয়ে আজ মুসলমানদের মাঝে বিভাজন তৈরি হয়েছে। অনেকে কথায় কথায় সাহাবীদের সমালোচনা করে। এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবো। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে অনেকে বিপথে চলে যায়। তোমরা সকল অন্যায় খারাপ কাজ থেকে দূরে থাকবে। পড়াশোনায় মনোযোগী হবে। জ্ঞানের প্রতিটি শাখায় পদার্পণ করবে তোমরা। তবে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না। জ্ঞানের সাথে বাস্তব জীবনে কাজের মিল থাকতে হবে। কল্যাণের কাজে পরস্পর প্রতিযোগিতা করবে তোমরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরের রাজারহাট চামড়ার বাজারে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা অপেক্ষা শনিবারের বড়হাটের

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

বাকৃবি কর্মকর্তার দাফন পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই আটক, জনতার গণধোলাই

কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা

বুটেক্সসাসের সভাপতি রফিক, সাধারণ সম্পাদক সিয়াম

যবিপ্রবিতে ফলাফলভিত্তিক শিক্ষার জন্যপাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

যুগ যুগ ধরে বাঁশের নানান ব্যবহার

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার