শনিবার, 14 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যথাযথ মর্যাদায় হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ - ৪:১৮ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় ।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। অতঃপর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা ও প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল সুপার, পরিচালকরা, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা। 

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম।

এ ছাড়া দিনটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদগণের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

হতদরিদ্রদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি: ঈদুল আজহায় বিতরণ হলো কোরবানির মাংস

পদ ছাড়তে অফিস ভাংচুরের পরে উপাচার্যকে স্মারকলিপি ইবি ছাত্রদলের

অদম্য সংগ্রামী নারী তাহমিনা আক্তার: এক স্বাবলম্বী নারীর জীবনের গল্প

জনপ্রিয় সংগীতশিল্পী জাহিদ অন্তুর লেখা কবিতা ‘চাষী’ প্রকাশিত

বাকৃবিতে এই প্রথম আবাসিক হলে জিমনেসিয়ামের উদ্বোধন

ইবির আল-কুরআন বিভাগের প্রথম পুনর্মিলনী

গণমাধ্যমকর্মীদের সাথে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়