রবিবার, 15 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ - ৯:০৫ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এ ছাড়া অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, “আমাদের দেশকে ভালোবাসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে রাতভর ছাত্রী আন্দোলন

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

থিয়েটার কুবির নতুন নেতৃত্বে ইমতিয়াজ-তন্ময়