রবিবার, 15 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তৌফিক, সম্পাদক ঐশী

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ - ৯:০৬ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ  সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য ১২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় সংগঠনটির উপদেষ্টারা।

এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আসাদ-উদ-দৌলা তৌফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের লুবাবা ঐশী মনোনীত হয়েছেন। 

নব-মনোনীত সভাপতি আসাদ-উদ-দৌলা তৌফিক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আলাদা একটি পরিচিতি আছে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের  উপদেষ্টামন্ডলী খুবই আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব। সকলের সহযোগিতায় ইবির বুকে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি তাদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক লুবাবা ঐশী বলেন, জেলা ছাত্রকল্যাণ একটি সেবামূলক সংগঠন। আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে। আমাকে উপদেষ্টামন্ডলী এই গুরু দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ্ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

বামনডাঙ্গা ইউনিয়নে WFP কার্যক্রমে হরিলুট: চেয়ারম্যান ও কাজ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পাবিপ্রবিতে পরিবহন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি

পাঁচবিবিতে গ্রাম আদালত অনুষ্ঠিত 

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ

পাবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইইই বিভাগ

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক