সোমবার, 16 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ - ৯:১২ অপরাহ্ন

 

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি)। আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। 

 

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে অস্থায়ী স্মৃতিসৌধে  শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান দিবসটির আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। 

 

পরে মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এরপর কর্মসূচি অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় রেইলি, আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 

 

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

 

আর প্রধান আলোচকের বক্তব্যে উপ-উপাচার্য চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বিভিন্ন পর্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।  

 

আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছাঃ নারগিস মুরশিদা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। 

 দোয়া পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। 

 

এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে একাডেমিক ভবন চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন   

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকট

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বিশাল সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

চা পাতার নির্যাসে তৈরি সিলভার কণায় দ্বিগুণ বৃদ্ধি পাবে জারবেরা ফুলের জীবনকাল

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিড়া টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস