রবিবার, 29 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে আবার চুরি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ - ৩:০৩ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ছয়টার দিকে কম্পিউটার এর মালামাল চুরির ঘটনা ঘটেছে। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটলেও চুরি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎ প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকেরা বলেন, ভোর সোয়া ছয়টার দিকে চারজন চোর পেছনের দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করে। তারা বেশ কিছু মালামাল পার করেছে, ইতিমধ্যে আমরা নতুন হলের ভেতর থেকে দেখতে পেয়ে চেচামেচি করলে চোর পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়। আমাদের চেচামেচি শুনে প্রধান ফটকে থাকা আনসার সদস্যরা চলে আসে।

‎প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, কিছুদিন আগেও চুরি হয়েছে৷ আমরা আনসার সদস্য এবং নিরাপত্তা দপ্তরে সেটা জানিয়েছি কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

‎ ‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পেছনের দেয়ালে পরিকল্পিতভাবে দেয়াল টপকানোর বিশেষ ব্যবস্থা করা রয়েছে। মূলত সেখান দিয়েই চোর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করছে।

এ বিষয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান এস.এম. হাসিবুর রহমান বলেন, আমি চুরির ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরে স্টোর দপ্তরের বিষয়টি জানিয়েছি। তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তারা সেখানে গেলেই জানাতে পারবো। ডিউটিরত অবস্থায় কিভাবে চোর ঢুকলো সে বিষয়েও খতিয়ে দেখা হবে এবং ওখানকার ডিউটিরত সদস্যদের বিরুদ্ধে আমি রেজিস্ট্রার দপ্তর বরাবর আজই একটি লিখিত অভিযোগ দিবো এবং তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

‎ ‎উল্লেখ্য,গত মাসের ২১ নভেম্বর(বৃহস্পতিবার) নির্মাণাধীন নতুন হলের লোহার পাইপ চুরির দায়ে মেহেদী হাসান (৩৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

ফুলবাড়ীতে আ:লীগ নেতার ক্ষমতার দাপটে চলছে অবৈধ ইটভাটা,প্রশাসন নীরব।

ব্রয়লার পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয়ের ফটকে নেই নামফলক, পথ হারালেন অতিথি শিক্ষক

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নামাজ ঘর উদ্বোধন

সোহরাওয়ার্দী কলেজে মাহবুবর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির