বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৩:০৯ অপরাহ্ন

যশোরের চৌগাছা দিঘড়ী মাদ্রাসার একজন পুরুষ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক মাইনুদ্দিনকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অভিযুক্ত ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই  পড়ানোর নামে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। আবার শিক্ষার্থীরা যদি বাড়িতে জানানোর কথা বলেন; তাহলে খুন করে ফেলার হুমকি দেন শিক্ষক মাইনুদ্দিন।

তারা আরও অভিযোগ করেন,আট বছর আগে দিঘড়ী গ্রামে এক শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্ক করে ৭ মাসের বাচ্চা নষ্ট করেছে। ফাঁদে ফেলে আরও দুইটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন এবং শেষে তালাক দেন। একই ভাবে পাশেগ্রামের ১ টা মেয়েকে শারিরীক নির্যাতন করেন এবং আইনের আশ্রয় নিতে চাইলে বিভিন্ন হুমকি দিতে থাকে। ভয়ে ভুক্তভোগীরা আর সাহস করে মামলা করতে পারেনি। যৌন নির্যাতনের ঘটনার তদন্ত করে শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তেভোগী পরিবার।

তবে অভিযুক্ত শিক্ষক মাইনুদ্দিন অবশ্য যৌন নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রতিবেদকের কাছে দাবি করেছেন যে সুনাম নষ্ট করার লক্ষ্যে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে, বেশির ভাগ ক্ষেত্রে যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো নারীদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেলের পরিচালককে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কবিতা: ডিসেম্বরের মেয়ে তিথি

দেশে প্রথমবার মুরগির আইবিএইচ রোগের ভাইরাসের দুটি সেরোটাইপ শনাক্ত

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

সিদ্ধিরগঞ্জ আদমজী-শিমরাইল সড়কে ট্রাক চাপায় ২ যুবক নিহত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল