বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চিন্ময় দাসের জামিন এবারও নামঞ্জুর

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৭:৪২ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রতিনিধি :
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন এবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আদেশে তার জামিন নামঞ্জুর করেন।
শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। 
জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন।
জামিন শুনানি ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আদালত চত্বরসহ এর আশপাশের এলাকা। পুলিশের পাশাপাশি র‍্যাব, এবিপিএন, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের এসময় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
শুনানি শেষে চিন্ময়ের পক্ষে আসা আইনজীবীদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শতাধিক আইনজীবী। তারা দ্রুত একটি মাইক্রোবাসে করে পুলিশি নিরাপত্তায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
রায়ের পর অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের বৃহৎ স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত বাকৃবিতে

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

ইসরায়েলে স্কলারশিপ, সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা! জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

নাগেশ্বরীর এগারো মাথায় গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা জনতা ব্রিকস: প্রশাসনের নীরব ভূমিকা,জনমনে নানাবিধ প্রশ্ন

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য