শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। 
আজ শুক্রবার দুপুরে নেত্রকোণার বারহাট্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
 উপজেলা ডাকবাংলোতে এসময় তিনি পাঁচ শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এসময় জেলা উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।
তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে।  সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময় ক্ষেপন করা হয় এ বিষয়ে বিএনপি সোচ্চার রয়েছে। তবে জনগণকে সাথে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তবে জনগণকে সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
নেত্রকোণা সদর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের আমরা চিহ্নিত করতে চাই।
বিএনপির এই নেতা বলেন, দেশের দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। বিএনপি খেটে খাওয়া মেহনতি অসহায় মানুষের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের সাথে সংযোগের অংশ হিসেবে গ্রাম-গঞ্জে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
এদিন বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষকে কম্বল দেওয়া হয়। এছাড়া পর্যায়ক্রমে জেলার সদর ও বারহাট্টা উপজেলার সবগুলো ইউনিয়নে কয়েক হাজার দুঃস্থ শীতার্তদের কম্বল দেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে পবিপ্রবির  শিক্ষক বরখাস্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

পোরশায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে ঃমিলবে নানা নাগরিক সেবা

নানা আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করল যবিপ্রবি প্রশাসন

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা