রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের ইউসুফ আলী।

রবিবার (০৫ জানুয়ারি) ক্যাম্পাস পার্শ্ববর্তী সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। শেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিজ্ঞান সম্পাদক ডা. আবিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নব-নির্বাচিত সভাপতি এর পূর্বে যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, এইচ আর ডি সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক ও বঙ্গবন্ধু হল সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে নব-মনোনীত সেক্রেটারি ইউসুফ আলী এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য সম্পাদক ও সহকারী এইচ আর ডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবির ঐতিহ্যবাহী দীঘি বাঁচাতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য

খানসামায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

নড়াইলে পুলিশের অভিযানে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের