সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৮:১৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান শাখা গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এখন থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ সংগ্রহ করতে পারবে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই দিবসে বেলা ১১টায় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে রাবিতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে।
 উল্লেখ্য, ২০২৩ সালের স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 
এবিষয়ে জনযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষা সংস্কার কাজ চলমান। পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি হয় সেগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করি। ১১ ডিসেম্বর একাধিক পত্রিকা ও পোর্টালে 'রাবির সনদ শাখায় ভোগান্তি চরমে; ননস্টপ সার্ভিসের দাবি শিক্ষার্থীদের' শিরোনামে নিউজ দেখতে পায়। তৎক্ষনাৎ বিষয়টি আমলে নিয়ে কমিটি গঠন করা হয়। তবে মাঝে বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, জুলাই বিপ্লব প্রদর্শনী এবল পরপরই শীতকালীন ছুটি থাকার কারণে একটু দেরি হয়েছে। কাজের পরিবেশ ভালো পেলে প্রশাসন সংস্কার কাজে সর্বশক্তি নিয়ে এগোতে পারবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে গন-ইফতার সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা।

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

আনন্দ উল্লাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

পবিপ্রবিতে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি উদযাপিত

যশোরের সাংবাদিক অভিকে হত্যার হুমকি

ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তৌফিক, সম্পাদক ঐশী

রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার আজ জন্মদিন

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস

বাকৃবির সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে রাতভর ছাত্রী আন্দোলন