রবিবার, 27 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ - ২:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রবিবার দুপুর ১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শাহদুল ইসলাম সোহাগের বরাত দিয়ে জানানো, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে সুন্দর আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া সুন্দর আলী (৫৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়ার বাসিন্দা। গত ২৯ মার্চ হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দায়ের হওয়া হত্যা মামলার তিনি ৩ নম্বর আসামি।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর সুন্দর আলীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিতে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতিবাদ ও নিন্দা

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাকসু’র গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন

খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা: বন্য খেজুর থেকে তৈরি ভিনেগার