সোমবার, 21 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
সোমবার, ২১ অক্টোবর ২০২৪ - ৯:২৬ অপরাহ্ন

রাজধানী পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে  স্নাতক প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক গৌতম রায়ের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, জ্ঞানের পুঞ্জাক্ষী বিস্তৃত করো। একটি মাছির অনেকগুলো চোখ, তোমাদের এই মস্তিষ্কের মধ্যে চোখ তৈরি করতে হবে।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান করে বলেন, আমাদের শিক্ষকেরা শুধুমাত্র সম্মান চান। তাই তাদের যেন যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা যায় সেদিকে সজাগ দৃষ্টি দিতে বলেন।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পড়াশোনার মাধ্যমে কলেজের গৌরব নিয়ে আসার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, বিভিন্ন ডিপার্ট্মেন্টের শিক্ষার্থীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবির আরও এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা,নববর্ষে ভিন্নধর্মী আয়োজনে জাবিপ্রবি

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি