মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে শিক্ষার্থীরা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৬:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাসবিরোধী মিছিল আয়োজন করেছেন আশরাফুল হক হলের শিক্ষার্থীরা।

সোমবার (৬ জুলাই) রাত ১০টায় আশরাফুল হক হল থেকে শুরু হওয়া মিছিলটি কে.আর. মার্কেট ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের আমলে বাকৃবির কিছু উগ্র শিক্ষার্থী ক্যাম্পাসে র‍্যাগিং, মারামারি, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের সাবধান করার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী মিছিলের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, “ছাত্রলীগের নামে যারা বাকৃবিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, মাদকের কারবার করেছে এবং ক্যাম্পাসে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, আমরা তাদের দ্রুত বিচার চাই। আজকে থেকে যে কোনো সন্ত্রাসী সংগঠন এ বিশ্ববিদ্যালয়ে মাথা চারা দিয়ে যাতে না উঠতে পারে সে বিষয়ে সোচ্চার থাকব ।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত