বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

প্রতিবেদক
shafiel alam sumon
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই স্লোগানে ময়মনসিংহ জেলায় তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে টাউন হলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, আজকে এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উৎরাই জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানিদের, শ্রদ্ধা জানাই ছাত্র–জনতাকে, যারা আপন কলিজার রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন। তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য–অবহেলা করতে পারি না। তাঁদের উপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দূর্গত মানুষের পাশে এসে দাঁড়াই তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবেন। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

 সভায় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক  মোঃ হারুন–অর–রশীদ, জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রী বকুল সূত্রধর মানিক, সমন্বয়ক মো: আশিকুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন স্তরের নাগরিক–সহ গণমাধ্যমকর্মী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ময়মনসিংহ কার্যালয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

পাবিপ্রবিতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা: বুদ্ধির লড়াইয়ে শিক্ষার্থীরা

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

ফুলবাড়ীতে মাহেরমজানে স্বাগত মিছিল ও আলোচনা সভা

জনসমর্থন থাকলে পালাতে হয় না: এটিএম আজহারুল ইসলাম