বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির ছয় স্থাপনার নাম পরিবর্তন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হল, নতুন ভবন এবং স্থানের নাম পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এবং উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আদেশনামায় বলা হয়েছে, ‘গত বছরের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭ তম অধিবেশনে গৃহীত ৭ নং সিদ্ধান্তমূলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান/নির্মাণাধীন হলসমূহ, নতুন ভবন এবং স্থান এর নাম পরিবর্তন হয়েছে।

পরিবর্তিত নামসমূহ হলো, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের পরিবর্তিত নাম জুলাই ৩৬ হল, রোজী জামাল হল থেকে কৃষিকন্যা হল, নির্মাণাধীন নতুন ছাত্রী হল (অথবা অন্য যে নামেই থাকুক না কেন) হতে বেগম খালেদা জিয়া হল, পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমেটরির পরিবর্তিত নাম শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরি, নতুন অতিথি ভবন/ গেস্ট হাউজ থেকে কৃষিবিদ গেস্ট হাউজ এবং বঙ্গবন্ধু চত্ত্বর এর পরিবর্তিত নাম সমাবর্তন চত্ত্বর’।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আদমজী বিহারী ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও মাদক উদ্ধারসহ দুই নারী আটক

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

কৃষি অনুষদ ব্যতীত আলোকসজ্জা বঞ্চিত হাবিপ্রবির অন্যান্য একাডেমিক ভবন

ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস

পাবিপ্রবিতে জোনাকির বৃক্ষরোপণ কর্মসূচি

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ