রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি রুয়েট উপাচার্যের

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে বলে দাবি করে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য 
অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি তুলেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম বলেন, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন শেষে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) এর মাধ্যমে পঞ্চম ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন উন্নত দেশগুলোতে শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতেও এআই বিষয়ে শিক্ষাদান ও এটা চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি রোবোটিক বিষয়েও উন্নতি সাধনের জন্য তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, বিগত সরকার অবাধ দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখে গেছে। অর্ন্তবর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। এই সরকার আগামী সরকারের জন্য একটা মজবুত অর্থনীতি রেখে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এ সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধিসহ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহ্বান জানান। মত বিনিময় সভায় সকল বিভাগের শিক্ষকগন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে সকালে শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন। তারুণ্যের উৎসবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিনামূল্যে রক্ত দান ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করে রুয়েট প্রশাসন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

কর্মচারীদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাকৃবির আইকিউএসি

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

যশোরে দু’মামলায় জামিন পেলেন জেলা আ’লীগের সভাপতি মিলন

খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা: বন্য খেজুর থেকে তৈরি ভিনেগার

দিরাই থানার অভিযানে ফাতেমানগরের সাঈদ আহমদ গ্রেফতার

দুর্গাপুরে গাঁজাসহ আটক ৩