সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ২:৩২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদেরকে র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৮ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা এ বহিষ্কার আদেশ প্রদান করেন। বহিষ্কৃতরা সবাই ওই হলের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থী। 

ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, অভিযুক্তরা গত ১১ জানুয়ারি রাতে নতুন ভর্তিকৃত ছাত্রদের র‍্যাগিং করেছে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে আমরা তাদের শনাক্ত করেছি। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার ও করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক এবং কর্মকর্তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স এর ৭ নম্বর ধারা মোতাবেক হল থেকে তাদের ১ বছরের জন্য বহিস্কার করে দেয়া হয়েছে। সোহরাওয়ার্দী হলের ২৮ জন এবং নন অ্যাটাচ ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী হলের অ্যাটাচ ২৮ জনের মধ্যে যাদের হলে পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নন অ্যাটাচদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বাকৃবি প্রশাসন সর্বদা বদ্ধপরিকর এবং আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা সর্বপ্রথম গত ১১ জানুয়ারি রাতে নবীন শিক্ষার্থীদের উপর র‍্যাগিং করে এবং এর ফলে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতে তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো ব্যবস্থা নিবে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি তারিখে বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে ও নবীন এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। ওইসময় হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উপর র‍্যাগিং করে বলে অভিযোগ পাওয়া যায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহের জামালপুর জেলা কমিটির দায়িত্বে নতুন মুখ

লাখাইয়ে ডেভিল হান্টের অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

সাতকানিয়া-লোহাগাড়া বিএনপির ঘাঁটি: বিএনপি নেতা মুজিব

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

ডিআইইউ ছাত্রদলের উদ্যোগে আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন

ভারতে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ তারেক রহমানের