সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ৪:৩১ অপরাহ্ন

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী ত্রিবেণী এলাকায় অজ্ঞাতের হামলার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও ২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা সবাই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, তারা রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেনী থেকে মিষ্টি খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে হামরার শিকার হন। এসময় দেশীয় অস্ত্র হাতে তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের ওপর হামলা করে। পরে আক্রমণের শিকার হয়ে তারা পালিয়ে ঐ এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তাদের ওপর হামলা করা হয়। এসময় তাদের সাথে থাকা মোবাইল নিয়ে যায়। এসময় হামলাকারীদের একজনের নাম সুমন বলে স্থানীয়দের কাছে জানতে পারেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে খবর পৌছানোর পরে তাদের গিয়ে নিয়ে আসেন অন্য শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ঘটনা জানার মুহূর্তেই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করি। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীরা যদি কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ণ সহযোগিতা করবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনা শোনার পর থানায় অবহিত করেছি এবং ঐ জায়গায় কে বা কারা জড়িত চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়াতে বলেছি। ইবি থানা ইতোমধ্যে জায়গাটা নজরদারিতে রাখছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

পাবিপ্রবির শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

করোনার নতুন ধরনে উদ্বেগ, নেই পর্যাপ্ত কিট ও পরীক্ষার ব্যবস্থা

বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারণায় নাগেশ্বরী: ৪৬তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

আন্দোলনে গুলির ঘটনায় জড়িত পাবিপ্রবি কর্মকর্তার শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে যাত্রা শুরু করলো প্লেল্যান্ড

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি