মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ১০:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুষিতে নাজিমুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন শালমদী গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের কাছে থেকে নাজিমুদ্দিন ১,৫০০ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার দিন ইব্রাহিম পাওনা টাকা ফেরত চাইলে নাজিমুদ্দিন জানান, তার কাছে টাকা নেই এবং তিনি ধীরে ধীরে টাকা পরিশোধ করবেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম নাজিমুদ্দিনকে কিলঘুষি মারেন।

বাড়িতে ফিরে নাজিমুদ্দিন বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

নবীনবীগঞ্জে নারীদের জন্য নান্দনিক মসজিদ

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করল যবিপ্রবি প্রশাসন

কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ শেকৃবির

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

নতুন শিক্ষাবর্ষ থেকে বুটেক্সে যুক্ত হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ

বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপিকা নার্গিস বেগম।

মহাখালী থেকে তামাক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন