বুধবার, 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ - ৩:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউ বাজার শান্তিনগর এলাকায় একটি কুন প্রস্তুতকারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭টায় নূর আলমের মালিকানাধীন কুন কারখানায় লাগা আগুন পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চারটি গার্মেন্ট ওয়েস্টেজের গোডাউনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে শুরুতে একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে পানি ফুরিয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট এসে যৌথভাবে কাজ শুরু করে। সকাল ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভাতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর জানান, তার গোডাউনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল যা সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া মুসলিম, বাবুল, ও হাশেম নামে আরও তিন ব্যবসায়ীর গোডাউনও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে গিয়ে স্থানীয় দুই স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম জিহাদ। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, “আগুনের তীব্রতা বেশি ছিল এবং এলাকায় পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

অর্কিড কাঞ্চনে সজ্জিত রাবি: রূপ, রং ও গুণের এক বিরল সংমিশ্রণ

পরীক্ষার হলের ওয়াশরুম যেন নকলের কারখানা

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

বানারীপাড়ায় সৎ মেয়ে ধর্ষণ মামলার আসামী লম্পট সৎ বাবা গ্রেফতার

পাবিপ্রবির সামনে পাবনা-ঢাকা মহাসড়কের স্পিড ব্রেকার দেওয়ার সুবিধা

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ