বুধবার, 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ - ২:২৩ অপরাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক। নড়াইলের কালিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় টমেটো চাষ করেছেন কৃষক রমজান খান। আগাম টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন। বাজারে চাহিদা বেশি থাকায় চারা রোপণের পর থেকে টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন তিনি।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, কালিয়া উপজেলার পৌরসভা ব্লকে ১ নম্বর ওয়ার্ডের ঘোষনাওরা গ্রামে গিয়ে দেখা যায়, আগাম টমেটো চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে রাত দিন খেতের পরিচর্যায় সময় পার করছেন রমজান। বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশনের জন্য পলিমালসের মাধ্যমে চাষাবাদ করেছেন।
টমেটো চাষি রমজান খান বলেন, চলতি মৌসুমে ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের ১ হাজার টমেটো চারা রোপণ করেছি। ভালো দাম পাওয়ার আশায় আগাম চাষ করেছি। আমার ৯০ হাজার টাকা খরচ হয়েছে। চারার বয়স ৯৫ দিনের পরের থেকে টমেটো বাজারে বিক্রি শুরু করেছি। আশা করছি ২ থেকে আড়াই লক্ষ টাকা লাভ করতে পারব। কৃষক রমজান শেখের টমেটো চাষ দেখে আগামী বছর এ জাতের টমেটো চাষ করবেন বলে জানান একই গ্রামের কয়েকজন কৃষক। তবে এমন উন্নত জাতের বিষয়ে কৃষকের সঙ্গে কৃষি অফিসকেও এগিয়ে আসতে হবে বলে দাবি আগ্রহী কৃষকদের।
উপ-সহকারী কৃষি অফিসার, বলেন, মাঠ পর্যায়ে টমেটো চাষে নিরাপদ সবজি উৎপাদনে জৈব বালাই নাশক ব্যবহারের পরামর্শ প্রদান করার পাশাপাশি আগাম জাতের সবজি চাষের পরামর্শ প্রদান করে থাকি। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন রমজান খান। কৃষি অফিস থেকে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ ও প্রদর্শনী দেওয়া হচ্ছে। পাশাপাশি টমেটো চাষের জন্য সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া চাষিদের আগাম টমেটো ও বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শহীদ ওয়াসিমের নামে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ফুটপাতে হরেক রকম ইফতার

কুবিতে খিচুড়ি ভোজকে কেন্দ্র করে সমন্বয়কদের একাংশের সংবাদ সম্মেলন

উদ্বোধিত হলো বুটেক্সের নবনির্মিত ক্যান্টিন

বাকৃবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

বাকৃবিতে রংপুর সমিতির ইফতার মাহফিলে ৫০০ জনের অংশগ্রহণ

আতিয়া মসজিদ বাংলাদেশি নোটে ফিরিয়ে আনার জন্য টাংগাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোররাতে বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি