বুধবার, 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ - ৫:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন এলাকার সামসুল হকের ছেলে গুলিবিদ্ধ রাকিব (ওরফে গুই) রাকিব, একই এলাকার ফজলুল হকের ছেলে বিজয়, আবুলের ছেলে শাহিনসহ ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকেই মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোহাম্মদ আলী ও রাকিব (ওরফে গুই) রাকিবের কয়েক দফায় ঝামেলা হয়েছে। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষই অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় রাকিব (ওরফে গুই) রাকিব, বিজয়, শাহিন গুলিবিদ্ধ হয়। এছাড়াও আরো ৭ জন সহ আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে আইনের আওতায় না আনলে আরো বড় ধরনের কোন ঘটনা ঘটবে বলেও জানিয়েছেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে এখন সম্ভাবনাময় কৃষি পন্য হচ্ছে মসলা জাতীয় ফসলের চাষ

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

এবার বাপ্পী – মোমেনের দায়িত্বে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব 

ক্রেডিট-ডেবিটের বাইরেও নেতৃত্বে নিখুঁত হিসাব আতিক ও মুন্নার

বাসের চাপায় ববি শিক্ষার্থী মৃত্যু: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছে ইউজিসির প্রতিনিধি দল

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কুড়িগ্রামের ডিসি সহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব।