শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ৩:৪৮ অপরাহ্ন

রিকি শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত এক গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

ওসি মো. রকিবুজ্জামান বলেন, ‘মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যালেন। ভোরে খুব কুয়াশা ছিল।’
তিনি আরও বলেন, ‘সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে প্রো-ভিসি হয়েও পরিবহন প্রশাসক পদ আঁকড়ে আছেন তিনি!

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

নওগাঁর পোরসায় দুই মাদক ব্যবসায়ী সহ এক গরু চোর আটক

“মার্চ ফর গাজা” কর্মসূচিতে বাস দিতে অস্বীকৃতি মাভাবিপ্রবি প্রশাসনের

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

পাবিপ্রবিতে নির্মাণাধীন ছেলেদের হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ