বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তাড়ুয়ার বোনকে চাকরি দিল পবিপ্রবি

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৩:৫১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তাড়ুয়ার বোন নিতু রানী তাড়ুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকরির অস্থায়ী ভিত্তিতে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  দুপুর ১২ টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উক্ত নিয়োগপত্র প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া, মা অর্চনা রানী, বোন নিতু রানী ও বোনজামাই।

হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া বলেন, আমাদের চলার কিছুই ছিলো না। বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ, এই চাকরির মাধ্যমে আমরা উপকৃত হলাম।

বোন নিতু রানী বলেন, এটা আমার চাকরি না। এটা হৃদয়ের চাকরি, আমাদের পরিবারের জন্য খুবই উপকার হলো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের এক শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। এটি শুধু রাষ্ট্রের দায়বদ্ধতা না সকল শহীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কাজটি করেছি। আপাতত তাকে অস্থায়ীভাবে যোগদানের নিয়োগপত্র প্রদান করা হলো, পরবর্তীতে ইউজিসির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র কল‍্যাণ তহবিলের ভোট গ্রহণ চলছে

যবিপ্রবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

নবীনদের আগমনী বার্তা নিয়ে নতুন সাজে বশেফমুবিপ্রবি

বাসের চাপায় ববি শিক্ষার্থী মৃত্যু: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই

হোসেনপুরে ব্র্যাকের ইউপিজি নেতৃত্ব কর্মশালা