রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দাবি আদায়ে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ১১:২০ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারসহ ১০ দফা দাবি জানিয়ে বিশ্বিবদ্যালয় প্রশাসনকে ৩দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশাসনকে ৩দিনের আল্টিমেটাম দিয়ে ১০ দফা দাবি তুলে ধরা হয়। 

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ১. নির্যাতিত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে, ২. আগামী তিন কর্মদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা (অবস্থান ও অনশন), ৩. অতিদ্রুত আবাসিক হল খুলে দিতে হবে ৪. চিহ্নিত সন্ত্রাসীদের শিক্ষাকালীন সময়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য সনদপত্র বাতিল করতে হবে, ৫. চব্বিশের আন্দোলনসহ ইতিপূর্বে ঘটা সকল নির্যাতনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, ৬. তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট আগামী ২ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের মাঝে প্রকাশ করতে হবে, ৭. হলে এবং ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির মনিটরিং বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, ৮. বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কার্যক্রম জোরদার করতে হবে, ক্যাম্পাসে চুরি-রাহাজানির মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে, ৯. নির্যাতিত শিক্ষার্থী ও চব্বিশের আন্দোলনে আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে, ১০. হলের অস্ত্রের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থী নির্যাতনসহ শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এর বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বরাবর লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত প্রশাসন তার যথাযথ বিচার করেননি।” 

শিক্ষার্থীরা আরও বলেন, “আমাদের দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো জায়গা নেই।”

বাংলা বিভাগের শিক্ষার্থী কাউসার আলমের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের ইরফান বিন হাবিব, বাংলা বিভাগের মো. মইন উদ্দিন, ইংরেজি বিভাগের মো. মোরসালিন, অর্থনীতি বিভাগের আবু শামা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত মোবাইল ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি

ময়মনসিংহ ডিবি ও র‌্যাব-১৪ জালে ০৫ ছিনতাইকারী’

ইবিতে বসন্ত উৎসব

পবিপ্রবিতে হিউম্যান রিসোর্স ক্লাবের যাত্রা

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

বাল্যবিবাহের ঝুঁকি রোধে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিঃসঙ্গ খামেনি: একের পর এক উপদেষ্টা হারিয়ে ভেঙে পড়ছে ইরানের নেতৃত্ব কাঠামো

বাকৃবিতে উদযাপিত হবে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত