রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু

প্রতিবেদক
Alomgir Hossain Asif
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ৯:৪০ অপরাহ্ন

কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই সংসার করবেন।
কিন্তু সে আশা পূরণ হয়নি। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধূ।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার সন্ধ্যায় বাংলাদেশি সহযোগীসহ আটক দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।
আটকরা হলেন, ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

প্রাউড অফ পটুয়াখালী নিয়ে বহুদূর এগিয়ে যেতে চায় পটুয়াখালীর রায়হান চৌধুরী

মোসাদের গোপন ড্রোন কারখানা ধ্বংস করল ইরান

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি

বাকৃবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

তালীম এর উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ক্ষমতায় এলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব: ডা. শফিকুর