সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বন্দরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত, সড়ক অবরোধ

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাক চাপায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি মদনপুর টু মদনগঞ্জ রুটে অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আসাদ মিয়া মারা যান এবং অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী এবং নিহতের স্বজনরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। চালক ও ট্রাকটি শনাক্ত করতে কাজ চলছে। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফেন্সিডিল সহ আটক ২ জন

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

১৮কোটি মানুষের দেশ একটি সাজানো ফুলের বাগান বাংলাদেশে ধর্মের প্রশ্ন অবান্তর– আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী       

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ

মাভাবিপ্রবির ঐতিহ্যবাহী দীঘি বাঁচাতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম, সম্পাদক রিফাত

পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম গনপিটুনির শিকার

সারাদেশে নারী শিশু নির্যাতন ও রমজানে জিনিসপত্রের দাম কমানোর দাবি বাসদের