সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুবি শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে ইক্বলাব ফাউন্ডেশন

প্রতিবেদক
Ratul Khan
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ১১:৫৮ অপরাহ্ন

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিনা সুদে ঋণ প্রদান করছে ইক্বলাব ফাউন্ডেশন। জানা গেছে, গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিনা সুদে ঋণ নিতে পারছেন।

খুবিতে প্রতি বছর দুবার টার্ম রেজিস্ট্রেশন করতে হয়। অনেক শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হিমশিম খায়। এই সমস্যার সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দ্বীনি সংগঠন ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে ইক্বলাব ফাউন্ডেশনের সদস্য এবং খুবির প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম বলেন, “ছোট ভাইরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা ও পরিবারের অসহায়ত্বের কথা জানায়, তখন তাদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা গত টার্মে সীমিত পরিসরে কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার থেকে বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছি।”

ইক্বলাব ফাউন্ডেশন খুবির শিক্ষার্থীদের পরিচালিত একটি দ্বীনি সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন। এই অর্থ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক অসচ্ছল মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সংগঠনটি বিভিন্ন দ্বীনি প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকেন এবং এ পর্যন্ত ৩৭ জনকে সুদ মুক্ত ঋণ প্রদান করেছে।

বর্তমানে  এ সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে আছেন খুবি সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুল কুদ্দুস এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর হুসাইন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে 

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ইবিতে সাংবাদিককে মারধর

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ‘বিজ মাষ্টার’ সিজন ৩ অনুষ্ঠিত

শেকৃবিতে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

বাগমারায় টিউবওয়েল থেকে বাহির হচ্ছে গ্যাস

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধের ঘটনায় ১২ সদস্যের অনুসন্ধান কমিটি