বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ১১:৩৮ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা দায়িত্ব গ্রহণ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন ৷

বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা , রেজিষ্টার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির ও প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৷

আরও পড়ুন, ভর্তি পরীক্ষার পূর্বের রাতে বর্ণাঢ্য সাজে বাকৃবি

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদ্য দায়িত্ব প্রাপ্ত উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের প্রায় ১৯টি দাবি-দাওয়া উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন৷  উক্ত দাবিগুলোর মাঝে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- সেশন জোট নিরসন; সকল শিক্ষক ,কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ; হলের সিট সুষ্ঠু বন্টন  এবং ছাত্র সংসদ নির্বাচন।

শিক্ষার্থীদের দাবিকে সামনে রেখে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, “শিক্ষার্থীদের কিছু দাবি যেমন রাজনীতি নিষিদ্ধ বিষয়টি জাতীয় ইস্যু, যেটি জাতীয় পর্যায় থেকেই সমাধান হবে ৷ এছাড়াও ডাইনিং সহ শিক্ষার্থীদের দাবি আদায়ে শিক্ষার্থীদের হয়ে কাজ করবো৷ হলের ডাইনিং এর খাবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবো, তোমরা খাবে, অন্যকেও তোমাদের সাথে খেতে উৎসাহিত করবে এবং আমি নিজেও খাবো৷ ”

এছাড়াও তিনি চলমান সংকট সেশনজট সহ সকল ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

বাকৃবিতে ময়মনসিংহ অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইবিতে ক্লাসরুম নিয়ে টালবাহানা করায় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

ময়মনসিংহে ১ মণ গাঁজা ও নোহা গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

পাবিপ্রবিতে ‘আগামীর সূর্য’ সংগঠনের উদ্দ্যেগে  লিফলেট বিতরণ 

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

ইবিতে নবীন বরণ অনুষ্ঠিত “তারুণ্যের”