মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
ALAOL Karim
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ১০:১১ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গ্রুপ বা পেইজ চালাতে হলে, সংশ্লিষ্ট গ্রুপ বা পেইজের অ্যাডমিনদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এই বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রুপ বা পেইজ চালানোর জন্য সংশ্লিষ্ট গ্রুপ বা পেইজের অ্যাডমিনদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।’’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে যে গ্রুপ বা পেইজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর অ্যাডমিনদের জন্যও একই শর্ত প্রযোজ্য। যারা এই শর্ত পালন না করবেন, তাদের গ্রুপ বা পেইজ বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজন হলে আইনানুগ পদক্ষেপও নিতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম ও লোগো ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে এবং অবৈধ বা অননুমোদিত ব্যবহার রোধ করতে চায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্সের হলগুলোতে হলফেস্ট-২০২৪ আয়োজিত

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

সৌদি আরবে প্রথমবারের মতো মদের অনুমোদন—শুধু বিদেশি পর্যটকদের জন্য

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে “ডাড”

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

বিশারকান্দিতে সিপার হাওলাদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ