বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আড়াইহাজারে অটোরিক্সা উল্টে ১ জনের মৃত্যু

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ৬:১৯ অপরাহ্ন

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার বাঘানগর ব্রীজের সামনে ওই দূর্ঘটনা ঘটে। বুধবার (২২ জানুয়ারি) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত ব্যাক্তির নাম নাসির উদ্দিন (৪৫)। সে নরসিংদী সদর উপজেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসে জানায়, নিহত ব্যাক্তি পায়রা চত্বর থেকে অটোযোগে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। নরসিংদীগামী পাকা সড়কের বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে, একই দিক থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিকশার দিকে বাম পাশে চাপিয়ে দিলে, অটোরিকশার চাকা গর্তে পড়ে গেলে অটো উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোর যাত্রী নাসির উদ্দিন অটো রিকশার নিচে পড়ে গিয়ে বুকে চাপা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

সারাদিন ভাংড়ি সংগ্রহ করে চলে যাদের জীবন

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি লিখন, সম্পাদক ইসতিয়াক

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর মৃত্যু 

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

স্বামীর অত্যাচারে ঘরছাড়া দুই সন্তানের জননী সন্তানদের পিতৃ অধিকার চান