বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ: ৬৬ লাখ টাকার বাজেটে বিতর্কের ঝড়

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ৮:৪২ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার চিলমারীতে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে আয়োজক কর্তৃপক্ষ প্রায় ৬৬ লাখ টাকার একটি প্রস্তাবিত বাজেট জমা দিয়েছে। তবে বাজেটের বিশাল অঙ্ক নিয়ে স্থানীয় পর্যায়ে ও সামাজিক মাধ্যমে উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে, এতো বড় অঙ্কের অর্থ অনিয়ম ও লোপাটের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী:

১. কৃষক-জেলেদের খাবার: ৬০ লাখ টাকা।২

. ভিআইপি অতিথিদের খাবার: ৫০ হাজার টাকা।

৩. স্টেজ, সাউন্ড সিস্টেম, গেট, লাইটিং ও অন্যান্য খরচ: ৫ লাখ টাকা।

অস্বাভাবিক বাজেট নিয়ে প্রশ্ন-

স্থানীয়দের অভিযোগ, এক দিনের একটি মহাসমাবেশে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় কীভাবে যৌক্তিক হতে পারে। বিজ্ঞ মহলের মতে, বাস্তবে এত বড় সংখ্যক কৃষককে একত্রিত করা কঠিন এবং এ ধরনের সমাবেশের জন্য এত টাকা বরাদ্দ করা অপ্রয়োজনীয়।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই টাকা যদি প্রকৃত কৃষকদের উন্নয়নে ব্যবহার করা হতো, তাহলে তা আরও কার্যকর হতো।”

আয়োজকদের বক্তব্য-

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজ জানান, “আমাদের উদ্দেশ্য কৃষকদের অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি এবং তাদের মতামত সরকারের কাছে পৌঁছে দেওয়া। বাজেট তৈরি করা হয়েছে কৃষকদের জন্য এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করার মানসিকতা থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে এ নিয়ে যে অশুভ প্রচারণা চলছে তা কাম্য নয়।”

মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া-

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “এই বরাদ্দ এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রকৃত খরচ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রধান অতিথি ও সাধারণ প্রত্যাশা-

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

এদিকে সাধারণ মানুষ আশা করছে, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উন্মোচন করবে এবং কৃষকদের কল্যাণে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ